বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন আপাতত স্থগিত

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন আপাতত স্থগিত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চার দিনের কর্মসূচির পর মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামীকাল (বুধবার) সচিবালয়ে পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দোলনরত কর্মচারীরা পাঁচজন সচিবের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, “কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক হবে। এ কারণে আপাতত আন্দোলন স্থগিত রাখতে বলা হয়েছে।”
 

বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখছি। তবে যদি দাবি মানা না হয়, তাহলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন শুরু হবে।”
 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেন।
 

সরকার গত রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ জারি করে। এরপর টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। অধিকাংশ কর্মচারী নিজ নিজ দপ্তর ছেড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।