সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার বিকেলে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম ও অন্যান্য সুধীজন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বক্তব্য প্রদান করেন।