সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা স্টক এক্সচেঞ্জে শততম কোম্পানি তালিকাভুক্ত

ঢাকা স্টক এক্সচেঞ্জে শততম কোম্পানি তালিকাভুক্ত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) 'টেকনো ড্রাগস' নামক কোম্পানির মাধ্যমে শততম কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)।


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্তিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ। 

 

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের চিন্তা করছেন, এর একটি ছোট নমুনা হলো ইএসএস সফটওয়্যারের ১০০তম ইস্যু পরিচালনা। ডিএসই স্মার্ট বাংলাদেশের অটোমেশনের হাব হতে পারে। 

 

তিনি বলেন, বিশ্বব্যাপী ক্যাপিটাল মার্কেট ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে চলছে। এখন পুঁজিবাজারের অধিকাংশ কাজ টেকনোলজির মাধ্যমে হবে। স্মার্ট বাংলাদেশ সেদিন বাস্তবায়িত হবে, যেদিন আমরা নিজস্ব টেকনোলজি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারব। এই ইএসএস সফটওয়্যারের মাধ্যমে শুধু অর্থসাশ্রয় করিনি। এতে প্রাথমিক শেয়ার (আইপিও) প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি ও সময় কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে আমরা সুশাসন নিশ্চিত করতে পারছি।