বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

 

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি


 

শুক্রবার (০৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

 

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি — ছবি ২


 

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন এবং জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।

 

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি — ছবি ৩


 

বক্তারা বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছালীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন এবং কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।"

 

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি — ছবি ৪


 

এদিকে, শহরের মূল কেন্দ্র বিন্দুতে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহরে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ দূরত্বের বাসগুলো আটকে পড়েছে।