সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জায়গা জমির বিরোধের জেরে উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন

জায়গা জমির বিরোধের জেরে উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

জায়গা জমির বিরোধের জেরে উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন




চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জায়গা - জমির বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে‌ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

নিহত ভাবী ফেরদৌস আরা,(৩৬) চডিহালদার স্থায়ী বাসিন্দা মোঃ লোকমানের স্ত্রী‌ এবং মরহুম আবু বক্করের পুত্রবধূ বলে জানা গেছে।
 

তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পতেঙ্গা মডেল থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে ।


এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে...!‌সোমবার সকালে সিএমপি বন্দর জোনের একটি উচ্চ পুলিশ প্রশাসনের টিম ‌ঘটনাস্থল পরিদর্শন করেন বলে পতেঙ্গা থানা সূত্রে জানায়।

 

ঘটনার পর থেকে খুনি দেবর পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পতেঙ্গা থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি তদন্ত জানান।