বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জুলাই সনদ প্রকাশে তিনদিন বাকি, এখনো অগ্রগতি নেই: পুনরায় সতর্ক করলো জুলাই যোদ্ধা সংসদ

জুলাই সনদ প্রকাশে তিনদিন বাকি, এখনো অগ্রগতি নেই: পুনরায় সতর্ক করলো জুলাই যোদ্ধা সংসদ

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-

 

জুলাই যোদ্ধা সংসদ আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, ‘জুলাই সনদ’ প্রকাশে নির্ধারিত ত্রিশ কার্যদিবসের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন বাকি আছে মাত্র তিন কার্যদিবস।
 

এক বিবৃতিতে জুলাই যোদ্ধা সংসদ জানিয়েছে, “আমরা মনে করি, যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি শুধু আমাদের আন্দোলনের একক দাবি নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন।”
 

তারা আরও জানান, সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে পূর্বঘোষিত টানা পাঁচ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এখনও প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ প্রাপ্তির কোনো আশ্বস্তিকর অগ্রগতি না থাকায় উদ্বেগ বাড়ছে।
 

বিবৃতিতে তিন দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়:  আর কোনো অনাকাঙ্ক্ষিত দেরি বা জটিলতা যেন না হয়,  অতি দ্রুত ‘জুলাই ঘোষণা পত্র’ প্রকাশ করতে হবে ও ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রদান নিশ্চিত করতে হবে।
 

আহতদের চিকিৎসা ও পুনর্বাসন প্রশ্নে উদ্বেগ:
জুলাই যোদ্ধা সংসদ জানায়, আন্দোলনের সময় আহতদের অনেকেই এখনও প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এতে করে তাদের শারীরিক ও মানসিক কষ্ট দিন দিন বেড়েই চলেছে।

 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “আমরা আহ্বান জানাই—আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা দিন।”
 

শেষবারের মতো সতর্ক বার্তা:
জুলাই যোদ্ধা সংসদ জানিয়েছে, তারা এখনো বিশ্বাস করে সরকার তাদের প্রতিশ্রুতি যথাসময়ে পূরণ করবে। তবে যদি অযথা সময়ক্ষেপণ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাহলে তারা দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও কার্যকর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

সংগঠনটির পক্ষ থেকে এও জানানো হয়, তারা শান্তি, শৃঙ্খলা ও সমঝোতার মধ্য দিয়ে ন্যায্য অধিকার আদায়ের পথেই অটল থাকতে চায়।