সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানকে হারিয়ে আজ ভারতকে হারানোর প্রত্যাশায় মাঠে নামছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে হারিয়ে আজ ভারতকে হারানোর প্রত্যাশায় মাঠে নামছে যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১৯৩ রান তাড়া করে ৮ উইকেটের বড় জয়। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় আরও চমকপ্রদ। ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে। এককথায় দুই ম্যাচের দুই জয়ে ঘরের মাঠে উড়ছেন স্বাগতিকরা। এবার তৃতীয় ম্যাচে মার্কিনিদের প্রতিপক্ষ ভারত। যুক্তরাষ্ট্রের সহ-অধিনায়ক অ্যারন জোন্সের মতে, ভারত শক্তিশালী দল বলে তারা ভয় পাচ্ছে না মোটেও।

সমান দুই ম্যাচ খেলে ভারত-যুক্তরাষ্ট্রের জয় দুটি। আজ রাতের ম্যাচে লড়াই হবে ‘এ’ গ্রুপের অপরাজিত এই দুই দলের। ভারত ম্যাচের আগে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জোন্স। ভারতের মতো, একঝাঁক তারকা সমৃদ্ধ দলের বিপক্ষে খেলার সুযোগ খুব কমই আসে সহযোগী দেশগুলোর। সুযোগ কাজে লাগাতে যেখানে সামর্থ্যের সবটুকে নিংড়ে দিতে চায় যুক্তরাষ্ট্র।

জোন্স বলেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলব, এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে উৎসাহের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই। অবশ্যই তাদের সঙ্গে খেলব, আলাপ করব। তবে চেষ্টা করব জেতার।’ 

যুক্তরাষ্ট্র দলে অভিবাসী ক্রিকেটারদের ছড়াছড়ি। তবে জোন্সের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। দলটির একাধিক ক্রিকেটার একসময় ভারতের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। যেখানে আছেন সৌরভ নেত্রভালকর, মোনাঙ্ক প্যাটেল, হারমিত সিং, মিলিন্দ কুমার, নীতিশ কুমারের মতো ক্রিকেটাররা। আর এখন তারাই মুখোমুখি হবে ভারতের বিপক্ষে।

‘আমাদের দলে ভারতের অনেক ছেলে রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ উত্তেজিত এই ম্যাচে একে অপরের বিপক্ষে খেলার জন্য ’।