সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ

ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-কে একটি দক্ষ, স্বয়ংসম্পূর্ণ এবং সময়োপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে ১০ বছর মেয়াদি একটি কৌশলগত (স্ট্রাটেজিক) পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

তিনি জানান, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’ সংশোধন ও এর নির্দেশিকা হালনাগাদ করে আরও সময়োপযোগী করা হবে। পাশাপাশি, সরকারি জমি বরাদ্দ পাওয়া গেলে বিসিসিটির নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা সংস্থার কাজের ধারাবাহিকতা ও গতি বাড়াবে।
 

উপদেষ্টা আরও বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর পেটেন্ট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকল্প কার্যক্রমের রিয়েল-টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
 

জনবলের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বিসিসিটির জনবলকে আরও কার্যকর, দক্ষ এবং প্রভাবশালী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।