বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দেবিদ্বারে গাছবোঝাই ট্রাক উল্টে মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

দেবিদ্বারে গাছবোঝাই ট্রাক উল্টে মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার দেবিদ্বারে একটি গাছবোঝাই ট্রাক উল্টে গিয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ভোরে জাফরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘসময় আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর ট্রাকটি হঠাৎ উল্টে গিয়ে মহাসড়কের পুরো একটি লেন বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে গাড়ির দীর্ঘ সারি গড়ে ওঠে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি।
 

ঘটনার পর প্রায় চার ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পরে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি অপসারণ করেন।
 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, উল্টে যাওয়া ট্রাকে বড় আকৃতির গাছ থাকায় সরাতে কিছুটা সময় লেগেছে। তবে ট্রাক সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
 

এই ঘটনার কারণে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কজুড়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে যায় পুলিশি তৎপরতায়।