সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জলাবদ্ধতায় দুর্ভোগে বনপাড়া উচ্চ বিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

জলাবদ্ধতায় দুর্ভোগে বনপাড়া উচ্চ বিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

মোঃ সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:



টানা কয়েক দিনের বৃষ্টিতে নাটোরের বনপাড়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মাঠে পানি জমে থাকায় খেলাধুলা, সমাবেশ এবং স্বাভাবিক যাতায়াতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বর্ষা মৌসুমেই বৃষ্টির পানি জমে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। মাঠের দক্ষিণ ও পূর্ব পাশে পানি নিষ্কাশনের জন্য আগে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে বৃষ্টির পানি সহজে বের হতে না পেরে মাঠজুড়ে জমে থাকে।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম এবং অভিভাবক আলহাজ আব্দুল গফুর জানান, ড্রেনটির যথাযথ সংস্কার না হওয়ায় প্রতিবছরই একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না। পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশ ও চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
 

তারা আরও জানান, বিদ্যালয় ভবনের পশ্চিম পাশে প্রায় দুই ফুট উঁচু করে নির্মিত সড়ক ব্যবহার করেই বর্তমানে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও অফিসে যাতায়াত করতে হচ্ছে।
 

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত পানি নিষ্কাশন ড্রেন সংস্কার অথবা বিদ্যালয় মাঠ ভরাটের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।