মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরমান মালিকের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী দুর্ঘটনার শিকার!

অনাগত সন্তানদের জন্য শপিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিকের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী। খবরটি নিজেদের ব্লগে শেয়ার করেছেন তারা।

জানা গেছে, পরিবারের নতুন সদস্যদের জন্য শপিং করতে গিয়েছিলেন আরমানের দুই স্ত্রী কৃতিকা ও পায়েল। ফেরার সময় বাসের সঙ্গে তাদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় আহত হননি আরমানের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী।

প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করেন আরমান মালিক। এই ঘটনায় প্রথম স্ত্রী বিন্দুমাত্র চটে যাননি। বরং সবাইকে চমকে দিয়ে সতীনকে বরণ করে ঘরে তোলেন। এই ঘটনা অবশ্য অনেকেরই হজম হয়নি।

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই খুদে অতিথিদের স্বাগত জানাবেন আরমান এবং তার স্ত্রীরা। সব মিলিয়ে এখন তাদের পরিবারে খুশির দ্বিগুণ হাওয়া বইছে। এর মাঝে কিভাবে ঘটল দুর্ঘটনা?

এই মুহূর্তে তারা ও তাদের সন্তান সবাই ভালো রয়েছেন বলে জানিয়েছেন কৃতিকা ও পায়েল। দুর্ঘটনার রেশ ভুলে আপাতত খুশিতেই দিনযাপন করছেন দুজনে। সব মিলিয়ে বড় পরিবার নিয়ে বেশ সুখী আরমান মালিক।