বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

কুড়িগ্রামে পিকআপে ৩৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার 

কুড়িগ্রামে পিকআপে ৩৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে জেলার রাজারহাট উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
 

কুড়িগ্রামে পিকআপে ৩৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার 


রোববার (২২ ডিসেম্বর) রাতে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি বস্তায় রাখা ৩৫ কেজি গাঁজাসহ চালক মোস্তাক আহমেদ (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি কচাকাটা থানার টেপারকুটি মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা মাহে আলমের পুত্র।
 

কুড়িগ্রামে পিকআপে ৩৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার  — ছবি ২


র‍্যাব-১৩ এর রংপুর ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল পিকআপটি আটক করে তল্লাশি চালায়। এতে বিপুল পরিমাণ গাঁজাসহ চালক মোস্তাককে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়েছে।

 

র‍্যাব-১৩ এর মিডিয়া মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট ও সিনিয়র সহকারী পরিচালক বলেন, “গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।”