বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিংহে ছয় থানার ওসি একযোগে বদলি

ময়মনসিংহে ছয় থানার ওসি একযোগে বদলি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ময়মনসিংহ জেলার ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। বদলিকৃত থানাগুলো হলো: কোতোয়ালি মডেল, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা।
 

৪ ও ৫ মে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে জনস্বার্থকে উল্লেখ করা হয়েছে।
 

সোমবার (৫ মে) জারি করা আদেশে বদলি হওয়া ওসিরা হলেন:

  • মো. শফিকুল ইসলাম খান (কোতোয়ালি মডেল থানা)

  • মির্জা মাজহারুল আনোয়ার (গৌরীপুর)

  • মো. শামছুল হুদা খান (ভালুকা)

  • ফরিদ আহমেদ (নান্দাইল)
     

তাদের মধ্যে শফিকুল, মাজহারুল ও শামছুলকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
 

এর আগে রোববার (৪ মে) অপর দুই ওসি—আবুল খায়ের (হালুয়াঘাট) ও মোহাম্মদ কামাল হোসেন (মুক্তাগাছা)—এর বদলির আদেশ জারি হয়। আবুল খায়েরকে এপিবিএন এবং কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
 

বদলিকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি ও রাজনৈতিক পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। বিশেষ করে ভালুকার ওসি শামছুল হুদার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অন্যদিকে, হালুয়াঘাটের ওসি আবুল খায়েরের বিরুদ্ধে সীমান্ত এলাকায় চোরাচালান ও দালালচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগ উঠেছে।