মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মঞ্চেই অসুস্থ হয়েছেন গান গাওয়ার সময় ব্ল্যাকপিঙ্কের জেনি

মঞ্চেই অসুস্থ হয়েছেন গান গাওয়ার সময় ব্ল্যাকপিঙ্কের জেনি

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করতে গিয়েছিল। সেখানে মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ব্যান্ডের অন্যতম সদস্য জেনি। ‘লাভসিক গার্লস’ গানটি গাইতে গাইতেই স্টেজ থেকে বেরিয়ে যান তিনি।

দি ইন্টারন্যাশনাল নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, জেনির অসুস্থতার পরেও পারফর্ম করে নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জিসো, লিসা এবং রোজে । 

 
পরবর্তীতে ব্ল্যাকপিঙ্কের রিপ্রেজেন্টেটিভ এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান, ‘১১ জুন ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের একটি শো মেলবোর্নে ছিল। জেনি নিজের পারফরম্যান্স সম্পূর্ণ করতে পারেননি। ওর শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই কারণেই ওকে বেরিয়ে আসতে হয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ব্ল্যাকপিঙ্কের ফ্যানদের কাছে ক্ষমাপ্রার্থী। যারা শোতে এসেছিলেন তাদের সবার কাছেই ক্ষমা চেয়ে নেয়া হচ্ছে। তবে দয়া করে আমাদের পাশে থাকবেন। আশা করব, আপনারা আমাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন।’