বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আর্জেন্টিনার ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ

আর্জেন্টিনার ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ

বহু প্রতীক্ষার বিশ্বকাপ জয়ের পর এবার এশিয়া সফরে আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের মূল্য নিয়ে সমালোচনা চললেও মেসি-ডি মারিয়াদের দেখার উপলক্ষ্য হাতছাড়া করতে চাননি ভক্ত-সমর্থকরা। তাই তো প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়েছে এই ম্যাচের সব টিকিট। 

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা যায়, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয়েছিলো টিকেট বিক্রি। শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। তবে প্রথম দফায় কত সংখ্যক টিকিট ছাড়া হয়েছিলো তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। 


বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮ হাজার। আর্জেন্টিনার ম্যাচের সবচেয়ে কম দামী টিকিটের মূল্য ছিলো  ৮২ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার টাকা। আর সর্বোচ্চ দামের টিকিট ছিলো ৬৭৫ মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা। 

এদিকে, আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয় বলেও নিয়ম করা হয়েছে। তবুও চীনের জনপ্রিয়  সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে। আগামী বৃহস্পতিবার (৮ জুন) এই ম্যাচের দ্বিতীয় দফা টিকিট ছাড়া হবে।