মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাঁচের জিনিস থাকুক ঝকঝকে দাগহীন

কাঁচের জিনিস থাকুক ঝকঝকে দাগহীন

বহুদিন ধরে ব্যবহার করছেন কাচের জিনিস। এর ফলে তাতে দাগও পড়ে গিয়েছে। মন খারাপ না করে দাগ তুলে ঝকঝকে করার ঘরোয়া উপায় জেনে নিন-


. এক কাপ পানিতে সামান্য বেকিং সোডা গুলে তা দিয়ে কাঁচের আসবাবটি ভালো করে মুছে নিন। দেখবেন পুরনো দাগগুলি সব উঠে গিয়েছে।  

. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে ভিনিগার দারুণ কাজ দেয়। ভিনিগারের মধ্যে রয়েছে বিশেষ কয়েকটি রাসায়নিক উপকরণ। এই উপকরণগুলি আঠালো দাগকে সমূলে তুলে দেয়।

. নেলপলিশ রিমুভার যে কোন দাগ সহজেই তুলে দেয়। খুব বেশিক্ষণ সময় নেয় না। তাই নেলপলিশের রিমুভার দিয়েও কাচের আসবাবের দাগ ফেলতে পারেন।  

. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে অল্প পানির মধ্যে তেঁতুল গুলে তা দিয়ে কাঁচ পরিষ্কার করুন।  

. তেঁতুলের মতোই লেবুও কাঁচের দাগ তুলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাঁচের অনেকদিনের দাগও তুলে দেয়। ফলে কাঁচের আসবাব আগের মতোই ঝকঝকে দেখতে লাগে।