মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

অন্যায় তদবিরে না বললেই আমাকে ভারতের দালাল বলা হয়: আসিফ নজরুল

অন্যায় তদবিরে না বললেই আমাকে ভারতের দালাল বলা হয়: আসিফ নজরুল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন, “অনেকেই আমার কাছে অন্যায় তদবির নিয়ে আসেন। আমি যখন সেসব তদবিরে সাড়া দিই না, তখন আমাকে গালাগাল করা হয়, এমনকি ভারতের দালাল বলেও অপবাদ দেওয়া হয়।”
 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 

তিনি বলেন, “সরকারে আসার পর নিজেকে যেন অবরুদ্ধ মনে হচ্ছে। জীবনে কখনো এতটা অসহায় বোধ করিনি। আমার বিরুদ্ধে যেসব মিথ্যাচার হচ্ছে, সেসবের জবাব দেওয়ার সুযোগও পাচ্ছি না।”
 

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “কেউ যদি মামলা করে, তা নিয়ে আমার কিছু করার থাকে না। দেশে অসংখ্য মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে কয়টি মামলা হয়েছে, তা অস্বাভাবিক নয়।”
 

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিনের বিষয়ে কিছু আইনগত দিক বিবেচনায় নেওয়া হয়। তবে আইন মন্ত্রণালয় কখনোই কোনো সাংবাদিককে জামিন দেওয়ার বা না দেওয়ার বিষয়ে নির্দেশনা দেয় না। বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন।”
 

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে জামিন পাবেন আর কে পাবেন না, সে সিদ্ধান্ত বিচারকরা নেন। আইন মন্ত্রণালয়ের এতে কোনো ভূমিকা নেই।”
 

গণমাধ্যমের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “গণমাধ্যমের মানুষজন এক হয়ে কাজ না করলে স্বাধীনতা আসবে না। দলাদলি ও গ্রুপিং বন্ধ করে শক্তিশালী একটি ঐক্য গড়ে তুলতে হবে।”
 

ড. আসিফ নজরুল আরও বলেন, “অভিযোগপত্র দেওয়ার পর কোনো মামলা বাতিলের এখতিয়ার শুধুমাত্র হাইকোর্টের রয়েছে। পুলিশ কাকে ধরছে বা কার বিরুদ্ধে মামলা হচ্ছে, তা আমার নিয়ন্ত্রণের বাইরে। অধিকাংশ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।”
 

তিনি অভিযোগ করেন, “এক শ্রেণির মানুষ, আইনজীবী ও রাজনীতিবিদ মিথ্যা মামলা দিয়ে ব্যবসা করছে। এই প্রবণতা চলতে থাকলে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না।”