মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমি কখনোই নিজেকে হিন্দি সিনেমার শীর্ষ ১০ অভিনয়শিল্পীর একজন মনে করি না

আমি কখনোই নিজেকে হিন্দি সিনেমার শীর্ষ ১০ অভিনয়শিল্পীর একজন মনে করি না

দেখতে দেখতে পথচলার ৩০ বছর হয়ে গেল। এই দীর্ঘ চলচ্চিত্র ভ্রমণে তিনি নানা কারণে আলোচনায় ছিলেন। তবে অভিনেত্রী হিসেবে হিন্দি সিনেমার শীর্ষ কেউই হয়ে উঠতে পারেননি। হচ্ছিল শিল্পা শেঠির কথা। ১৯৯৩ সালে ‘বাজিগর’ দিয়ে অভিষেক। এরপর ৩০ বছরের পথচলার সাফল্য–ব্যর্থতা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনেক দিন ধরেই হিন্দি সিনেমায় অনিয়মিত শিল্পা। তবে ছোট পর্দায় তাঁকে নিয়ে ঠিকই চর্চা হয়। মূলত টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হিসেবে তাঁকে দেখা যায়। শিল্পা জানান, এখন তো বটেই, তিনি তাঁর সেরা সময়েও বলিউডের শীর্ষ তারকা ছিলেন না।


শিল্পা বলেন, ‘আমি কখনোই নিজেকে হিন্দি সিনেমার শীর্ষ ১০ অভিনয়শিল্পীর একজন মনে করি না। যদিও আমি দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের প্রত্যেকের পথচলা আলাদা। এখন আমি হয়তো সিনেমা করি না। কিন্তু টিভি শো, পণ্যের প্রচারসহ নানা কাজে যুক্ত আছি।’


একই সাক্ষাৎকারে শিল্পা আরও জানান, তিনি অতীত নিয়ে পড়ে থাকতে চান না। ‘আগের শিক্ষা বর্তমানে কাজে লাগানো—অতীত নিয়ে এটাই আমার দর্শন। আগে কী হয়েছে না–হয়েছে, সেসব ফিরে দেখতে চাই না। আমি এমন একজন, যে কিনা বর্তমানে বাস করে।’

বছর কয়েক আগে পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দী ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। কিছুদিন আগেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেই ঘটনা নিয়ে সিনেমা হচ্ছে। এ বিষয়ে শিল্পার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে আমার কথা বলার কথা না।’