মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিত্রনা্য়িকা পরীমনি এত টাকা তিনি কোথায় পান?

চিত্রনা্য়িকা পরীমনি এত টাকা তিনি কোথায় পান?

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির জীবন এখন পুত্র রাজ্যকে ঘিরেই। পাশাপাশি ক্যারিয়ারেও ব্যাস্ততা বাড়িয়েছেন তিনি। যুক্ত হয়েছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এত টাকা আয়ের উৎস সম্পর্কে জানিয়েছেন।

দেশের জনপ্রিয় একটি ওটিটি প্লাটফর্মে দেয়া বিশেষ এ সাক্ষাৎকারে আয়ের উৎস নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পরী। জবাবে এক মুহূর্ত দেরি না করে চমকপ্রদ তথ্য দেন নায়িকা।

তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে পরী বলছেন, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন, চারটা বিয়ে বা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি।


এসব লোক পরীরই কাছের লোক। ভিডিও কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই যে মিথ্যাচার, তা একদমই পছন্দ করেন না নায়িকা। পরী আরও বলেন, ‘যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। তবে তাদের মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।’

সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে জিজ্ঞাসা করা হয়, এত টাকা তিনি কোথায় পান? খানিকটা হেসেই উত্তর ওই ওটিটির নাম বলেন। ওটিটিকে দেয়া পরীর ওই সাক্ষাৎকারের ভিডিও থেকে আরও জানা যায়, জীবনে অনেককেই পিটিয়েছেন পরী। কিন্তু কেউই পরীর কাছে মার খাওয়ার কথা প্রকাশ্যে আনেননি মিডিয়ায়। খুব শিগগিরই আরও একজনকে পেটানোর প্ল্যান করেছেন তিনি, মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করা বঙ্গোকে দেয়া ওই বিশেষ সাক্ষাৎকারে আরও জানতে চাওয়া হয়, কাকে পেটাবেন পরী? এমন প্রশ্নে পরী তার উত্তর দেননি। বলেছেন, তার নাম বলে দিলে সে সতর্ক হয়ে যাবে। তাই এখন নামটা বলতে চাইছি না। তাছাড়া মার খাওয়ার পর তার নাম এমননিতেই সবাই জানতে পারবে।