বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ব্রহ্মপুত্রে নৌকা থেকে পরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ব্রহ্মপুত্রে নৌকা থেকে পরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 
 

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ওই জেলের নাম লিটন মিয়া (১৯)।  তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
 

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। এর পরপরই সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি শুর করে। প্রায় দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
 

আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর লিটন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।’