সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৮ ভরি সোনা নিয়ে ঘর ছেড়েছে বিটিএসের টানে এক কিশোরী

১৮ ভরি সোনা নিয়ে ঘর ছেড়েছে বিটিএসের টানে এক কিশোরী

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের প্রতি তীব্র আকর্ষণের কারণে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে ঘর ছেড়েছে। গত ২১ জানুয়ারি দিনগত রাত দুইটায় ঘর থেকে পালিয়ে যায় এই ষোড়শ বছর বয়সী কিশোরী।

 

ঘটনার দীর্ঘ উনিশ দিন পর ৯ ফেব্রুয়ারি কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কিশোরী দীর্ঘদিন ধরে বিটিএসের ভক্ত ছিল এবং তাদের সঙ্গে যোগ দিতে চাইত। কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেন, ‘আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উশৃঙ্খল জীবনযাপন করতো। কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত আচরণ করতো। সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের ভক্ত ছিল। নিজ ঘরে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখতো। বাসায় কারও সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।’

 

তিনি বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম প্রেমের টানে সে ঘর ছেড়েছে, তাই লোকলজ্জার ভয়ে থানায় যাইনি। সম্প্রতি বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধারের ঘটনার সঙ্গে আমার মেয়ের চলে যাওয়ার মিল খুঁজে পাই। তাই থানায় অভিযোগ দিতে এসেছি।

কিশোরীর বাবা বলেন,‘২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ পাঁচ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায়, সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে। 

 

কিশোরীর ফেসবুক আইডি থেকে জানা যায়, সে বিটিএস গ্রুপের সাথে আছে এবং দ্রুতই কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সাথে যোগ দেবে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি জানতে পেরেছি, তবে এখনো কাগজ হাতে পাইনি। পরে বিস্তারিত জানাব।’