সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুষ্পা: দ্য রুল এবং পুষ্পা থ্রি: আল্লু অর্জুনের জন্য বড় বাজি

পুষ্পা: দ্য রুল এবং পুষ্পা থ্রি: আল্লু অর্জুনের জন্য বড় বাজি

২০২১ সালে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' বক্স অফিসে ঝড় তুলেছিল। দর্শকদের মনে দারুণ ছাপ ফেলেছিল সিনেমাটির গান, অভিনয় এবং গল্প। অবশেষে, 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি 'পুষ্পা: দ্য রুল' আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে।

 

এর সাথে আরো এক ধামাকা! 'পুষ্পা টু' মুক্তির পর আসবে এর তৃতীয় কিস্তি! দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন নিজেই বার্লিনেল ফিল্ম ফেস্টিভালে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "আপনারা পুষ্পার তৃতীয় ভাগের জন্য কাউন্টডাউন শুরু করে দিন। আমাদের একটা দারুণ আইডিয়া আছে। লাইনআপও করে ফেলেছি।"

 

"পুষ্পা"র প্রথম কিস্তির সাফল্যের পর "পুষ্পা টু"-এর সাফল্যও প্রায় নিশ্চিত।

 

'পুষ্পা থ্রি' আল্লু অর্জুনের জন্য 'ট্রাম্প কার্ড' হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। অভিনেতা নিজেকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এই লক্ষ্যে ভেবেচিন্তে এগোচ্ছেন। 'পুষ্পা থ্রি'-এর পাশাপাশি অভিনেতার হাতে আছে অ্যাটলি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার ছবি।

 

এই ছবিগুলো যদি ব্যর্থও হয়, 'পুষ্পা থ্রি' দিয়ে ফিরতে পারবেন অভিনেতা। 'পুষ্পা: দ্য রুল'-এর সাফল্য সুনিশ্চিত বলে মনে করা হচ্ছে। এরপর 'পুষ্পা থ্রি' আল্লু অর্জুনকে ভারতীয় সিনেমার এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।