সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া!

দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া!

ঢাকা প্রেস নিউজ


কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১০০ কোটি টাকা
সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। রাজধানীতে কোইকার প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


 

দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া!


কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিকে আধুনিকায়ন এবং চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এই অর্থ সহায়তা করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, "আমরা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনা করছি এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে কাজ করার নির্দেশ দিয়েছি।"
 

কোরিয়ার এই সহায়তা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও আধুনিক করবে বলে আশা করা হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে এই কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

এই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিমসহ উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।