বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুশফিকের প্রিয় বোলার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা

মুশফিকের প্রিয় বোলার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা

বেশ চমক জাগিয়েই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ডাক পেয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের নতুন সংযোজন মুশফিক হাসান। ২০ বছর বয়সী এই তরুণ আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন। মিরপুর শেরেবাংলায় অনুশীলন শেষে তাকেই পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মুশফিক জানান, তার প্রিয় বোলার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

এত কম বয়সে টেস্ট দলে ডাক পাওয়ার অনুভূতি জানাতে মুশফিক বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্সই তাকে জাতীয় দলে এনেছে। তার ভাষায়, ‘সর্বপ্রথম শুকরিয়া যে আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি মনে করি, প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ভালো খেলেছি, এ জন্য হয়তো আমাকে নেওয়া হয়েছে।’ নিজের প্রিয় বোলারের বিষয়ে মুশফিক বলেন, ‘আমি অনুসরণ করি (কাগিসো) রাবাদাকে। এখন আমি অনুপ্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের দেখে।’


গত বছর জাতীয় লিগে ৬ ম্যাচে ১০ ইনিংসে বোলিং করে ২৫ উইকেট নেন মুশফিক। বিসিএলেও ৪ ম্যাচে ৭ ইনিংসে বোলিং করে নেন ১৭ উইকেট।

ডিউক বলে ভয়ংকর হয়ে ওঠেন এই ডানহাতি পেসার। গত বছরের যুব বিশ্বকাপে বাংলাদেশ অষ্টম হলেও মুশফিকের বোলিং নজর কেড়েছিল। এই ধারাবাহিকতা জাতীয় দলেও ধরে রাখতে চান তিনি, “আমি প্রথম শ্রেণির ক্রিকেটে এনসিএল ও বিসিএল যেভাবে খেলেছি ঠিক ওভাবেই ‘এ’ দলে খেলেছি। যদি আমি জাতীয় দলে সুযোগ পাই, তাহলে ওভাবেই খেলব।”