সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ফরিদপুরে সরকারি চাল পাচারের চেষ্টা: ট্রাক ও চাল জব্দ, আটক ২

ফরিদপুরে সরকারি চাল পাচারের চেষ্টা: ট্রাক ও চাল জব্দ, আটক ২

ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ


অবৈধভাবে সরকারি চাল পাচারের চেষ্টা করার সময় ২০ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এছাড়াও ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

ফরিদপুরে সরকারি চাল পাচারের চেষ্টা: ট্রাক ও চাল জব্দ, আটক ২


মঙ্গলবার (১১ জুন) দুপুর ১ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাকটি জব্দ করে। আটক চালকের নাম শেখ জাফর, জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। অন্য আটক হেলপারের নাম সুমন চোকদার, সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে। নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য:

"ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচারের সময় তাদের আটক করা হয়েছে।" "একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে।" "পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য:

"ট্রাক চালকসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে।" "তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।"

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বক্তব্য:

"এটা আমাদের চাল না। জিআর খাতের চাল।" "যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে দেওয়া হয়েছিল।" "হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।"

 

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানা কর্মকর্তারা।