সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রৌমারী থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ!

রৌমারী থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ!

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



৮ জুন ২০২৪: কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি দক্ষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে চৌকস অভিযান চালিয়ে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও, মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রুহুল আমীন জানিয়েছেন যে, জব্দকৃত মোটরসাইকেলের মালিক ও উক্ত মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এই অভিযানে সকলের সহযোগিতা কামনা করছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূল এবং সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে সদা জাগ্রত থাকবে বলে জানানো হয়েছে।