বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকদের জন্য বিশেষ নীতিমালার সুপারিশ 

আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকদের জন্য বিশেষ নীতিমালার সুপারিশ 

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দেশের কৃষিখাতকে টেকসই করতে হলে , ঔষুধ শিল্পের মতো বালাইনাশক খাতের দেশীয় উৎপাদকেদের অগ্ৰাধিকার দিতে আহ্বান জানিয়েছেন বিজ্ঞানী, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কৃষকদের উৎপাদন খরচ কমাতে আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকদের বাঁধা ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব ড. জাকির হোসেন, অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।


কর্মশালায় গবেষণা ফলাফল  উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল করিম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বেসরকারি খ্যাত বিশেষজ্ঞ মজিবুল হক ও চ্যানেল টোয়েন্টিফোর এর বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী। গবেষণায় বলা হয়, কাঁচামালের সিঙ্গেল সোর্স জটিলতা, কাঁচামাল উৎপাদন নীতিমালার অভাব, বেআইনি ভাবে প্যাটেন্ট পণ্যে  মনোপলি, বন্দর থেকে কাঁচামাল খালাশে জটিলতা এবং উন্নয়ন অবকাঠামো নির্মাণে সময়সীমার অভাব থাকা আমদানি বিকল্প দেশীয় বালাইনাশক উৎপাদকরা টিকতে পারছে না। তাই সিঙ্গেল সোর্স প্রথা বাতিল, প্যাটেন্ট আইন ও ফোর্স লাইসেন্সিং কার্যকরী ,পিটাক পুনর্গঠন, কাঁচামাল আমদানিতে এনওসি বাতিলের সুপারিশ করা হয়। এছাড়াও উৎপাদনে ব্যবহৃত সব সহযোগী পদার্থের শুল্কমুক্ত আমদানি সুবিধা প্রদান,দানি বিকল্প বালাইনাশক শিল্প রক্ষায় এফবিসিসিআই এর সুপারিশ কার্যকর করা, বালাইনাশক রপ্তানিতে বিশেষ সুবিধা ও প্রণোদনা প্রদান, কাঁচামালের বহু সোর্স সংক্রান্ত আমদানি নীতিমালা বালাইনাশকে কার্যকরে প্রদক্ষেপ নেয়া এবং বালাইনাশক উৎপাদন শিল্পকে অগ্ৰাধিকার শিল্প হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন বলেন, যে কোনো মূল্যে বালাইনাশকে দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। এ জন্য তার সমিতি পাশে থাকবে বলে আস্থস্ত করেন।


অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ আশ্বস্ত করেন, এই সুপারিশ গুলো কার্যকর করা।