মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৪:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা, আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা, আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দিয়েছে তদন্ত সংস্থা।
 

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৪ জুন এই প্রতিবেদন দাখিল করা হয়। এতে আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হিসেবে ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
 

প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, এই মামলার শুনানি বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এ মামলায় ইতোমধ্যে চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ।