সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন  আটক

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন  আটক

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন মদ ব্যবসায়ীকে আটক করেছে। এসময় চোলাইমদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।

 

রবিবার (১৩ জুলাই) ভোর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কলাকান্তপুর গ্রাম এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
 

আটককৃত আসামী হল বাসনা রানী, স্বামী উজ্জ্বল কুমার, উজ্জ্বল কুমার দাস, পিতা গনেস কুমার দাস, বিমোলা স্বামী গনেস কুমার দাস, জগেস পিতা নরেন দাস, সর্ব সাং কলাকান্তপুর ( কোলা), থানা গুরুদাসপুর, জেলা নাটোর।
 

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার মদ ব্যবসায়ী, তাহারা দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মদ ক্রয় বিক্রয় করে আসতেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
 

বাংলাদেশ সেনাবাহিনীর এধরণের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।
 

বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন- চাঁদাবাজ,দখলবাজ,মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।