বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার

মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার

কুষ্টিয়া সংবাদদাতা:-

 

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে পরিচালিত বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে চিলাহাটী থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।
 

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে তল্লাশি চালিয়ে ট্রেনের একটি বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৮০০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
 

বিজিবি কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে এ ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।