বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্লাসেনের ৫৪ বলে সেঞ্চুরি

ক্লাসেনের ৫৪ বলে সেঞ্চুরি

মাত্র একদিন আগেই মুশফিকুর রহিম ঝড় বইয়ে দিয়েছেন আইরিশ বোলারদের ওপর। মাত্র ৬০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি; যা ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার আফ্রিকার মাটিতে ঝড় তুললেন হেনরিক ক্লাসেন। তার ৫৪ বলের সেঞ্চুরিতে তৃতীয় ওয়ানডে ৪ উইকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৬০ রানে অল-আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বেশ লড়াকুই ছিল। ৭২ বলে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং। তবে ক্যারিবিয়ানদের আর কেউই ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন নিকোলাস পুরান। এছাড়া জেসন হোল্ডার করেন ৩৬ রান। চতুর্থ সর্বোচ্চ ২৫ রান আসে 'মি. এক্সট্রা'র সৌজন্যে। ২টি করে উইকেট নিয়েছেন মার্কো জনসেন, বিয়র্ন ফরচুন এবং কোয়েতজে। 

রান তাড়ায় নেমে প্রোটিয়াদের শুরুটাও ভালো হয়নি। ১৫ রানে প্রথম উইকেট পতনের পর ৮৭ রানে নেই ৪টি! বল হাতে আগুন ঝরাতে থাকেন ৩ উইকেট নেওয়া আলঝারি জোসেপ আর ২ উইকেট নেওয়া আকিল হোসেন। এসময় প্রোটিয়াদের ত্রাতা হন মিডল অর্ডারে নাম হেনরিক ক্লাসেন। ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আর কোনো প্রোটিয়া ক্রিকেটার ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন মার্কো জনসেন।  ৬ষ্ঠ উইকেটে ক্লাসেন-জনসেনের ৬২ বলে ১০৩ রানের জুটিতেই প্রোটিয়ারা জয়ের কাছাকাছি পৌঁছে যায়। পার্নেলকে নিয়ে বাকিটা সারেন ৬১ বলে ১৫ চার ৫ ছক্কায় ১১৯* রানের অপরাজিত ইনিংস খেলা ক্লাসেন। মাত্র ২৯.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।