বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যাটিংয়ে বাংলাদেশ টস হেরে

ব্যাটিংয়ে বাংলাদেশ টস হেরে

প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার সিরিজের প্রথম  ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ঠিক সে সময়েই বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে পাত্তা না পাওয়া আইরিশদের বিপক্ষে আজ (২৭ মার্চ) টি-টোয়েন্টি মিশনে নামছেন সাকিব আল হাসানরা।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল সাকিব আল হাসানের দল, ওই ম্যাচের একাদশে একটিই বদল এসেছে। অভিষিক্ত তানভীর আহমেদ এবার স্কোয়াডেই নেই। তার জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ। রিশাদ হোসেন ও জাকের আলি অনিক প্রথমবার স্কোয়াডে জায়গা পেলেও অভিষেকের জন্য তাদের থাকতে হচ্ছে অপেক্ষায়।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।