সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

*নতুন জোটের ঘোষণা এনসিপির*

*নতুন জোটের ঘোষণা এনসিপির*

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, শিগগিরই দেশের মানুষ বিএনপি-জামায়াতের বাইরে একটি ভিন্নধর্মী নতুন অ্যালায়েন্স দেখতে পাবে।
 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এই জোট। ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে।”
 

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হচ্ছে।”
 

তিনি আরও উল্লেখ করেন, “যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে—তাদের সবাইকে নিয়ে এই নতুন জোট কাজ করবে।”
 

🔹 *মূল বার্তা:*

* এনসিপি নতুন রাজনৈতিক জোট ঘোষণা করেছে!
* জোটটি বিএনপি-জামায়াতের বাইরে বিকল্প শক্তি হিসেবে আসছে!
* ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা!
* ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান!
* নির্বাচন বানচালের অভিযোগে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন!