বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খেলা হচ্ছে না আফগানিস্তান টেস্টে তামিমের

খেলা হচ্ছে না আফগানিস্তান টেস্টে তামিমের

দলের সঙ্গে এখনো হোটেলেই আছেন তামিম ইকবাল। করেছেন টিম মিটিংও। তবে সেটা হয়ত দলকে সঙ্গ দিতেই। কারণ চোটের কারণে কাল থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তাঁর।

কোমরের ব্যথার কারণে শুরু থেকেই এই টেস্টে অনিশ্চিত ছিলেন তামিম। আজ দুপুরে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিশ্চিত করে বলতে পারেননি, তামিম খেলবেন কি  না। বলেছিলেন, ব্যাটিং–ফিল্ডিং অনুশীলনের পর তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপরই চূড়ান্ত কিছু বলা যাবে।

সেই অনুশীলনে তামিমের অবস্থা যে খুব একটা ভালো মনে হয়নি, তা বোঝা গেল কয়েক ঘণ্টা পরই। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। প্রায় ২৫ মিনিটের অনুশীলনে প্রায় সব বলই তিনি খেলেছেন সামনের পায়ে। ব্যাক ফুটে বলতে গেলে খেলেনইনি। এরপর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে ক্যাচ অনুশীলন করেছেন। বিকেলে দলের একটি সূত্র থেকে জানা গেল, তামিমের শেষ পর্যন্ত এই টেস্টে খেলা হচ্ছে না। কোমরের ব্যথার তীব্রতা কমেনি বলেই এই সিদ্ধান্ত।


তামিমের ফিটনেসের যা অবস্থা, তাতে তাঁকে ৮০ শতাংশের বেশি ফিট বলা যাচ্ছে না বলে জানিয়েছে দলের একটি সূত্র। এরকম ফিটনেস নিয়ে পাঁচ দিন ঠিকঠাক মাঠে থাকতে পারা নিয়েই শঙ্কা আছে। তিনি যদি খেলেনও, দুই ইনিংসে ব্যাটিং করা, পুরো টেস্টে ফিল্ডিং করতে পারা—সবকিছু নিয়েই অনিশ্চয়তা থাকবে।

এ অবস্থায় তাঁকে বাদ দিয়েই টেস্টের একাদশ গড়ার সিদ্ধান্ত নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের টিম ম্যানেজমেন্ট। তামিমের পরিবর্তে জাকির হাসানের সঙ্গে টেস্টে ইনিংস উদ্বোধন করতে নামতে পারেন মাহমুদুল হাসান।

গত এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিলেন তামিম। কিন্তু এর আগে ডিসেম্বরে কুঁচকির চোটের কারণে খেলেননি ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে।