সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোমতীতে হঠাৎ পানি বৃদ্ধি, বিপদসীমার কাছাকাছি প্রবাহ

গোমতীতে হঠাৎ পানি বৃদ্ধি, বিপদসীমার কাছাকাছি প্রবাহ

কুমিল্লা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলের ফলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় চাঁনপুর ব্রিজ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নিচে।
 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিস জানায়, গোমতীর বিপদসীমা নির্ধারিত রয়েছে ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি বিবেচনায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজান থেকে ঢল এবং স্থানীয়ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জেলা প্রশাসনকে নিয়মিত তথ্য জানানো হচ্ছে।
 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় নদীর পানি ছিল ৮ মিটার, যা সকাল ৯টায় বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৫ মিটার। পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: বাসস।