মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারীতে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন

চিলমারীতে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- 



কুড়িগ্রামের চিলমারীতে "উপজেলার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন" (৭৭) চিরনিদ্রায় শায়িত হলেন।


সোমবার (৩০শে জুন) সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে, তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ছোট কুষ্টারী এলাকার বাসিন্দা ছিলেন এবং উপজেলা পরিষদ মোড়ে দীর্ঘদিন হোটেলের ব্যবসা কর ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।


পরিবার সূত্রে জানা যায়, মরহুমের জানাজা আজ বাদ আছর "উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে" অনুষ্ঠিত হবে। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মোক্তার হোসেন প্রথমে ১১ নম্বর সেক্টরে এবং পরে ৬ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ছিলেন। স্বাধীনতার পর তিনি মিলিটারি অব ফ্রিডম ফাইটার হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন বলে জানা যায়।