সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৩:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে কুড়িগ্রামের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ 

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে কুড়িগ্রামের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নুরুন্নবী চৌধুরী খোকন, ফুলবাড়ী উপজেলায় মো. এজাহার আলী ও নাগেশ্বরী উপজেলায় কে এম মহিবুল ইসলাম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (২৯ মে) কুড়িগ্রাম নির্বাচন কর্মকর্তা আলমগীর করিব বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী খোকন। তিনি ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীকে তিনি ৪৭ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. এজাহার আলী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ২৭ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৪২ ভোট।

 

আর নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মহিবুল ইসলাম খোকন। তিনি জাতীয় পার্টির সমর্থক। কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি ৪৭ হাজার ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬১৬ ভোট।