সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন-সংশ্লিষ্ট প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়। এর আগে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করেছিলেন, এই সভা ছিল তারই ধারাবাহিকতা।
 

সভায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের বিষয়টি। শফিকুল আলম জানান, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় দ্রুততর করতে বলা হয়েছে।
 

প্রেস সচিব বলেন, “পুলিশের প্রস্তুতির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দেওয়া হবে।”
 

তিনি আরও বলেন, “নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে বিপুল পরিমাণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ছড়িয়ে পড়েছে, এবং ভবিষ্যতে এর মাত্রা আরও বাড়তে পারে। এ প্রেক্ষাপটে একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে এসব তথ্য যাচাই ও প্রতিরোধের ব্যবস্থা থাকবে।”
 

প্রেস সচিব জানান, এই কেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে সভায় বিশদ আলোচনা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।