বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্শালকে পাচ্ছে না এফএ কাপের ফাইনালে ম্যানইউ

মার্শালকে পাচ্ছে না এফএ কাপের ফাইনালে ম্যানইউ

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড এন্থনি মার্শাল। রোববার (২৮ মে) প্রিমিয়ার লিগ মৌসুমে ফুলহ্যামের বিরুদ্ধে ইউনাইটেডের শেষ ম্যাচে বদলী হিসেবে খেলতে নেমে ইনজুরিতে পড়েন এই ফ্রেঞ্চম্যান।

এক বিবৃতিতে ইউনাইটেড মার্শালের এফএ কাপের ফাইনালে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, রোববার ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ফরাসি তারকা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ২৭ বছর বয়সী মার্শালের পেশীতে টান পড়েছে। যে কারণে ওয়েম্বলির ফাইনালে তিনি দলে থাকতে পারছেন না।

এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে ২৯ ম্যাচে ৯ গোল করেছেন মার্শাল। ইনজুরির কারণে প্রায়ই তিনি দলের বাইরে থাকতেন। ২১টি লিগ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে ওয়েম্বলিতে তার মূল দলেই খেলার কথা ছিল।