মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কানাডায় ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা পুড়লো দাবানলে

কানাডায় ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা পুড়লো দাবানলে

কানাডায় চলতি বছর দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা। যা কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ পরিমাণ এলাকা পুড়ে যাওয়ার রেকর্ড। সরকারি তথ্য থেকে শনিবার এ কথা জানা গেছে। 

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ৬ মাসে মোট ৪ হাজার ৮৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে লাখ লাখ হেক্টর এলাকার বন, আবাদি জমি এমনকি মানুষের বাসস্থান পর্যন্ত পুড়ে গেছে। এই সময়ের মধ্য বাস্তুচ্যুত হয়েছে অন্তত দেড় লাখ মানুষ।


কানাডা সরকার জানিয়েছে, দাবানলের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনাঞ্চলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দাবানলের প্রভাব এখনো পরিবেশের ওপর রয়ে গেছে।


কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএফএফসি) বলেছে, এর আগে ১৯৮৯ সালে পুরো বছর ধরে দাবানলে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল। চলতি বছর সাড়ে ছয় মাসে দাবানলে যে এলাকা পুড়েছে তা পর্তুগাল কিংবা আইসল্যান্ডের সমান।

কানাডায় জানুয়ারি থেকে শুরু হওয়া এ দাবানলে দেড় লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত এবং একজন অগ্নিনির্বাপক সদস্য মারা গেছে।