নিজের সিনেমা আর প্রেম নিয়ে বরাবরই শিরোনামে থাকতে দেখা যায় অভিনেত্রী দিশা পাটানিকে। বর্তমানেও তার হাতে রয়েছে বিগ বাজেটের আলোচিত সিনেমা ‘প্রজেক্ট কে’ এবং ‘যোদ্ধা’। এর মাঝে প্রজেক্ট কে সিনেমায় দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
সিনেমা দুটি ঘিরে বেশ কৌতুহলও রয়েছে ভক্তদের মাঝে। তবে সেই আলোচনাকে পেছনে ফেলে আবারও ট্রলের শিকার হলেন তিনি। যা নিয়ে রীতিমতো বিরক্ত এই অভিনেত্রী। বরাবরই চেহারার সঙ্গে মানানসই পোশাকই পরতে ভালোবাসেন দিশা।







