বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাগরে গভীর নিম্নচাপ: উপকূল অতিক্রম শুরু, জলোচ্ছ্বাসের আশঙ্কা

সাগরে গভীর নিম্নচাপ: উপকূল অতিক্রম শুরু, জলোচ্ছ্বাসের আশঙ্কা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ইতোমধ্যেই উপকূল অতিক্রম শুরু করেছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 

বৃহস্পতিবার আবহাওয়ার সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। সন্ধ্যার মধ্যে এটি পুরোপুরি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়তে পারে।
 

জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়ার আশঙ্কা

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিমি/ঘণ্টায় পৌঁছায়।
 

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, খুলনাসহ ১৪টি জেলার উপকূল ও চরাঞ্চলে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপে স্বাভাবিকের চেয়ে ৫ ফুট বেশি উচ্চতার পানি দেখা গেছে।

 

সাগরে গভীর নিম্নচাপ: উপকূল অতিক্রম শুরু, জলোচ্ছ্বাসের আশঙ্কা


 

বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।
 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই বৃষ্টির প্রভাবে উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কিছু নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে, বিশেষত রাজশাহী ও রংপুর অঞ্চলে।
 

অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
 

পূর্বাভাস: সারা দেশে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২০ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।