মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 

রোববার (২৯ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
 

নিহত যুবকের নাম মো. পারভেজ মোশারফ (১৯)। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইট পাড়ার আবুল ফয়েজের ছেলে। আহতদের একজন, মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সাঈদী (২১), মহেশখালীর বাসিন্দা। অপর দুইজন অটোরিকশা যাত্রী হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

ওসি গিয়াস উদ্দিন জানান, কক্সবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।