বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের গ্রেপ্তার

সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা) আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের একান্ত সহকারী সচিব (এপিএস) ও মুরাদনগরের ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান এলাকা থেকে ডিবির রমনা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

 

শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে আরও জানা যায়, আব্দুল কাদের রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর ও বাংগরা এলাকায় জমি দখল, অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণসহ সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল কাদের। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।