সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:২৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বন্যা পরিস্থিতির অবনতি;

বন্যা পরিস্থিতির অবনতি;

ঢাকা প্রেস নিউজঃ-

অতিবৃষ্টি ও উজানের ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

 

নিম্নে প্রধান নদীগুলোর পানি স্তর বৃদ্ধি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির বিস্তারিত আপডেট দেওয়া হল:

উত্তর-পূর্বাঞ্চল: সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা: আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মৌলভীবাজার: বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। কুশিয়ারা: অমলশীদ, শেওলা, শেরপুর-সিলেট ও মারকুলিতে বিপৎসীমার উপরে। সুরমা: কানাইঘাট ও সুনামগঞ্জে বিপৎসীমার উপরে। মনু: মৌলভীবাজারে বিপৎসীমার উপরে।
 

উত্তরাঞ্চল: তিস্তা, ধরলা ও দুধকুমার: আগামী ২৪ ঘণ্টায় স্বল্পমেয়াদে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
 

দক্ষিণ-পূর্বাঞ্চল: মুহরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী: আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
 

ব্রহ্মপুত্র: আগামী ৪৮ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। যমুনা: পানি বৃদ্ধি পাচ্ছে, তবে বিপৎসীমার ঝুঁকি কম।
 

গঙ্গা-পদ্মা: পানি বৃদ্ধি পাচ্ছে, তবে আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ঝুঁকি কম।
 

বর্তমানে প্লাবিত এলাকা: সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোণা ও শেরপুরের নিম্নাঞ্চল।

সতর্কতা:

নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলতে হবে।

উৎস: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র)।