মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড ২ বছরের মধ্যে স্থানান্তর

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড ২ বছরের মধ্যে স্থানান্তর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানীর বর্তমান বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ মানসম্মত নয়। এ কারণে চার থেকে ছয় মাসের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে এবং দুই বছরের মধ্যে বড় বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী গাবতলী বাসস্ট্যান্ড স্থানান্তর করা হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে। ধাপে ধাপে রাজধানীর অন্যান্য বড় বাসস্ট্যান্ডও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, বর্তমানে সোহাগ, গ্রীন লাইনের মতো এসি বাসগুলোর জন্য বিদ্যমান বাসস্ট্যান্ডে মানসম্মত পরিবেশ নেই। এসব বাসের নিজস্ব টার্মিনাল বা অফিসে উন্নত টয়লেট ও যাত্রীসেবার ব্যবস্থা থাকলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ এখনও সন্তোষজনক নয়।

 

সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ চলছে, তবে পুরো পরিবর্তন বাস্তবায়ন ও দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বাসের অনানুষ্ঠানিক স্ট্যান্ড ব্যবস্থাও বন্ধ করা হবে বলে জানান তিনি।