সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা: সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব, এরশাদ উল্লাহ....

৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা: সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব, এরশাদ উল্লাহ....

হোসেন বাবলা:-



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত আগামীর বাংলাদেশ পূর্ণ গঠন ও দেশের সাংগঠনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সুদৃঢ় ভাবে গড়ে তুলতে রাজনৈতিক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ উল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিতে যেন হাইব্রিড ও দোসর ফ্যাসিবাদী সরকারের লোকজন জায়গা করে নিতে না পারে, তার জন্য নেতা কর্মীদের মধ্যে প্রতিনিয়তই  শহীদ জিয়ার আদর্শ ও বুদ্ধি চর্চা এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন দেশনেত্রী রাজনৈতিক দর্শন জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচনের আস্থা গড়ে তুলতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, জুলাই - আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি (জাপা),১৪ দলীয় জোট ,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কেউ অংশগ্রহণে করেন নি এবং সহযোগীতা করতে আসেনি, সুতরাং এই দোসরদের রাজনীতি করার অধিকারও রাখে না, আঃ লীগ কে রাজনৈতিক ভাবে নিষিদ্ধের  দাবি ও করেন এই বর্ষীয়ান বিএনপি নেতা এরশাদ উল্লাহ।


 

৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা: সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব, এরশাদ উল্লাহ....



প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান। তিনি বলেন আমরা দীর্ঘদিন রাজনৈতিক ভাবে একটি ফ্যাসিস্ট কায়দায় নির্যাতিত হয়ে আজ এক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি, বিএনপির ৩১ দফাটি আগামীতে নির্বাচনের ইশতেহার ও বটে। 

 

৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা: সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব, এরশাদ উল্লাহ.... — ছবি ২



এতে রেইনবো নেশনের মাধ্যমে দেশের আত্ম-সামাজিক উন্নয়ন,রাজনৈতিক দলগুলোর সংস্কার,দেশ পূর্ণ গঠন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা নিয়ে জনমতের প্রতিফলন ঘটাতে বিএনপি কাজ করে যাচ্ছে। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর, ইপিজেড থানা‌ বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ, মোঃ নূরুজ্জামান কন্ট্রা:।
 

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সা:সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান, মোঃ আইয়ুব খান, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মহিলা দলের নেত্রী খালেদা আক্তার সহ বিভিন্ন ওয়ার্ড,ইউনিট ও উপ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, জাসাস ও পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।