বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভুক্তভোগীর পাওনা টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ ঠিকাদার আলতাফ এর বিরুদ্ধে

ভুক্তভোগীর পাওনা টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ ঠিকাদার আলতাফ এর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:-


ভুক্তভোগীর পাওনা টাকা চাইতে গেলে হুমকি প্রদান করেছেন ঠিকাদার আলতাফ হোসেন। রাজধানীর ৬৭ মতিঝিল পত্রিকা অফিসে প্রায়-ই আসতেন তার বন্ধু সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাথে দেখা করতে। ঠিকাদারি কাজের প্রয়োজনে মাঝে মাঝে টাকা পয়সা ধার নিয়ে যথা সময়ে পরিশোধ করতেন আলতাফ।


গত ১৩ মে বেলা অনুমান আড়াইটার দিকে ৬৭ মতিঝিল জাতীয় সাপ্তাহিক নবজাগরণ ও বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার ও সাংবাদিক সোসাইটির অফিসের চতুর্থ তলায় আসেন। দীর্ঘ সময় আলাপের পর একদিনের জন্য দুই লাখ  টাকা ধার নিয়ে পরের দিন পরিশোধ করবেন এমন প্রস্তাব দেন। উক্ত প্রস্তাবে রাজি হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে দুই লাখ টাকা দেওয়া হয়। পরের দিন ফোন করলেও টাকা না দিয়ে শুধু সময় হরণ করছেন। একাধিক বার খুদেবার্তা পাঠানো হলেও কোনো জবাব দিচ্ছেন না। আবার ফের টাকা চাইতে গেলে জানে শেষ করে দেবে এমন হুমকি দিয়েছেন আলতাফ হোসেন। বিষয়টি একাধিক প্রত্যক্ষদর্শী অবগত আছেন।আলতাফ বাগের হাট জেলার কচুয়া থানার রাড়ীপাড়া ইউনিয়নের চর কাঠি গ্রামের রেয়াজ উদ্দিনের ছেলে।বর্তমানে মানিক নগর উনিশ কাঠা গলির স্বপন মিয়ার বাড়ি ষষ্ঠ তলায় ভাড়া ফ্ল্যাটে বসবাস করছেন।


জানা গেছে অভিযুক্ত আলতাপ তার বন্ধু মোস্তাফিজুর রহমানের সঙ্গে সবার উপস্থিতিতে দীর্ঘ সময় গল্প করছিলেন। ঠিকাদারি কাজের জরুরি প্রয়োজনে পাঁচ লাখ টাকা দরজা সরবরাহ করবেন মর্মে টাকার প্রয়োজনে দুই লাখ লাখ দিতে হবে। তার কথায় সম্মত হয়ে  সাংবাদিক মোস্তাফিজুর রহমান ২ লাখ টাকা দেন। তবে পরের দিন টাকা ফেরত দেয়ার কথা শিকার করেন। ওই সময় উপস্থিত সাংবাদিক মোশাররফ হোসেন আকাশ,এম এম তোহা , বাছির এবং মুজাহিদ বিষয়টি অবগত রয়েছেন।


মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আলতাফ আমার বন্ধু। তার ঘৃণ্য কাজের জন্য ধিক্কার জানাই। তার প্রতারণামূলক কর্মকাণ্ডের আদ্যোপান্ত আসতেছে পরবর্তী সংখ্যায়। আমি দ্রুত অপরাধের জন্য থানায় অভিযোগ করব।