রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি, পল্টন থানায় জিডি

শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি, পল্টন থানায় জিডি

ক্রমাগতভাবে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।


সোমবার (১৫ জুলাই) সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মীরধা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর পল্টন মডেল থানায় গত বৃহস্পতিবার (১১ জুলাই) এস এম মুনীর জিডিটি করেন।

 
জিডিতে এস এম মুনীর লিখেছেন, ‘গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১০টা ৫১ মিনিটে কাকরাইলে নিজ বাসায় অবস্থানকালে এক ব্যক্তি মোবাইলে নিজেকে পাকিস্তান ও আফগানিস্থান আর্মির হেড পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, রাজবাড়ীতে হত্যা মামলার সঠিক পরিচালনা না করলে এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিলে আমার কাছে এমন যন্ত্র আছে, যা দিয়ে শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেবো। এ ছাড়া আমাকেও জীবননাশের নানা হুমকি দেয়া হয়।

 

 
‘বিষয়টি আমি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল দিয়ে পল্টন মডেল থানা পুলিশকে লাইনটির সংযোগ লাগিয়ে দিতে বললে এসআই মো. ইব্রাহিমকে ঘটনাটি অবহিত করি। পরবর্তীকালে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে ওই ব্যক্তি একই মোবাইল নম্বর থেকে পুনরায় কল দিয়ে আমাকে বলেন, পুলিশকে জানানোর কারণে আপনার বড় ধরনের খেসারত দিতে হবে। পূর্ণাঙ্গ বিষয়টি ইতোমধ্যে আপনাকেও মোবাইল ফোনে অবহিত করা হয়েছে। আমি সারাদিন গুরুত্বপূর্ণ সরকারি কাজে ব্যস্ত থাকায় লিখিতভাবে জানাতে বিলম্ব হলো। উপর্যুক্ত ঘটনাটি আপনার থানায় সাধারণ ডায়রিভুক্তকরত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’