সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জিম্বাবুয়েকে ১০ উকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

জিম্বাবুয়েকে ১০ উকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

ভারত-জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। শনিবার (১৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। জবাবে ২৮ বল হাতে রেখেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশি মারুমানি গড়েন ৬৩ রানের জুটি। মারুমানিকে ৩২ রানে আউট করে সেই জুটি ভাঙেন স্পিন বোলিং অলরাউন্ডার অভিষেক শর্মা। মাঝে ৯ থেকে ১৫ এই ৭ ওভারে রান আসে মাত্র ৪০। উইকেট হারায় ৪ টি। শেষ পর্যন্ত সিকান্দার রাজার ৪৬ রানের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ভারতের বা হাতি পেসার খলিল আহমেদ তুলে নেন ২টি উইকেট।


জবাবে, ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখেই বড় ব্যবধানে জিতে যায় ভারত। ওপেনার যশস্বী জয়সোয়াল খেলেন ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস। তার সঙ্গে ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে জিতলো ভারত।